Available courses

এই বাইবেল পাঠ কোর্সটি বাইবেলের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য আপনার পথপ্রদর্শক। এই কোর্সটি আপনাকে বাইবেলের মূল অংশগুলি অন্বেষণ করার জন্য নির্দিষ্ট কিছু পাঠের মধ্য দিয়ে নিয়ে যাবে, যা প্রতিটি খ্রীষ্ট বিশ্বাসীর জানা উচিত।

পাঠগুলোকে ৩ টি বিভাগে বিভক্ত করা হয়েছে: পুরাতন নিয়ম, যীশুর জীবন ও শিক্ষা এবং পৌলের জীবন ও শিক্ষা। প্রতিটি বিভাগে বাইবেল থেকে ১৪ টি পাঠ রয়েছে।

প্রতিটি পাঠের সাথে একটি করে বাইবেল অধ্যয়ন কুইজ রয়েছে, যা আপনাকে বাইবেল পাঠগুলো বুঝতে আরো সাহায্য করবে।

প্রতিদিন বাইবেলের পাঠ শেষ করার পরে, বাইবেল অধ্যয়ন কুইজটি করুন এবং আপনার উত্তরগুলি জমা দিন।

বাইবেল পাঠ শেষ করার পরে এবং বাইবেল অধ্যয়ন কুইজ জমা দেওয়ার পরে, আপনি সেই দিনটিকে “Complete” হিসাবে চিহ্নিত করতে পারেন। এরপর আপনাকে প্রার্থনায় কিছু সময় ব্যয় করতে হবে এবং ঈশ্বরের বাক্য থেকে আপনি যা পড়েছেন তা নিয়ে ঈশ্বরের সাথে কথা বলতে হবে।

মনে রাখবেনঃ প্রতিদিন একটি ছোট প্রার্থনা দিয়ে আপনার প্রতিদিনের পাঠ শুরু করবেন এবং ঈশ্বরের বাক্য বুঝার জন্য পবিত্র আত্মার সাহায্য যাচ্‌না করবেন।